বার্গার খেয়ে পদ খোয়ালেন সিজেপি মুখপাত্র
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত

পুলিশের হিসেবেই সোমবারের সংঘর্ষে অন্তত ১৭৮ জন আহত হয়েছেন। তবে উত্তাল আন্দোলনের সময় বার্গার খেতে দেখা গেছে সিজেপির এক শীর্ষনেতাকে। সিজেপি সাবেক মুখপাত্র বিজেতা দাহিয়ার বার্গার খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার এ নিয়ে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। প্রশ্ন উঠেছে আন্দোলনের সময় নেতৃত্বের অনুপস্থিতি নিয়েও।
আন্দোলনের সময় সংগঠনের অন্যতম মুখপাত্রের বার্গার খাওয়ার ঘটনাকে ‘চরম অসংবেদনশীল’, ‘অগ্রহণযোগ্য’ ও ’দায়িত্বজ্ঞানহীন’ অভিহিত করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সিজেপি। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, ’এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি তার বিচারবুদ্ধির সম্পূর্ণ অভাব প্রকাশ করে এবং আমাদের আন্দোলনের মূল্যবোধ ও নীতির সঙ্গে একেবারেই খাপ খায় না।’ তবে বিজেতা দাহিয়া তার বিরুদ্ধে সমালোচনাকে ‘অপপ্রচার’ হিসেবে অভিহিত করে বলেছেন, আন্দোলনের প্রতি তার ত্যাগের কথা সবাই জানেন।তিনি অপপ্রচারের জন্য বিজেপির আইটি সেলকে দায়ী করেন।
কিন্তু আমি যদি দীর্ঘ সময় ধরে কিছু না খেয়ে থাকি, এবং আমার ক্ষুধা পায় ও আমি একটি বার্গার খাই, তবে এর জন্য কেউ আমার পেছনে লাগবে, এটি আমার কাছে অদ্ভুত ঠেকে।’
সিজেপি-র সংসদ অভিযানের সময় নেতৃত্বশূন্যতা নিয়ে সমালোচনারও জবাব দিয়েছেন বিজেতা। তিনি উল্লেখ করেন, সেই সময় দলের বাকি দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সরকারের কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সাথে বৈঠক করতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘সরকারের তৎপরতা দেখে আমরা বিক্ষোভ কিছুটা পিছিয়ে দিয়েছিলাম। কিন্তু এরপর বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন এবং তারা অধৈর্য হয়ে পড়েন। তাই আমরা পদযাত্রা শুরু করতে বাধ্য হই।’

