পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ নিহত
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ২৫ বার পঠিত

প্রান্তডেস্ক:পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একটি প্রত্যন্ত পুলিশ চৌকিতে সোমবার (৬ জুলাই) রাতে একদল উগ্রপন্থী বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনায় উগ্রপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র বন্দুকযুদ্ধের জেরে অন্তত নয়জন পুলিশ কর্মকর্তা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
বেলুচিস্তান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে হামলার এই ঘটনাটি প্রদেশের জিয়ারত জেলার একটি দুর্গম এলাকায় সংগঠিত হয়েছে। হামলার প্রথম পর্যায়ে উগ্রপন্থীরা ওই চৌকি থেকে আটজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল।
উল্লেখ্য যে এর আগে গত সপ্তাহে বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানির একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলা চালানোর দাবি করেছিল উগ্রপন্থী গোষ্ঠী বিএলএ। তবে সরকারের পক্ষ থেকে তাদের সেই দাবির বিষয়ে এখন পর্যন্ত সত্যতা নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটিই করা হয়নি।
সূত্র: এপি

