সিলেটে ফের নতুনকরে ডেঙ্গু রোগের সংক্রমন শুরু হয়েছে
প্রান্তডেস্ক:সিলেটে ফের নতুনকরে ডেঙ্গু রোগের সংক্রমন শুরু হয়েছে । মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন হবিগঞ্জ জেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে অধ্যাবধি মোট ২৩ জন রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা মোট ৩ জন। তারমধ্যে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।
১ জানুয়ারি থেকে অধ্যাবদি পর্যন্ত সিলেট বিভাগে ২৩ জন রোগী শনাক্ত হয়েছেন। তারমধ্যে সিলেট জেলায় মোট রোগী ৩ জন, সুনামগঞ্জ জেলায় মোট রোগী ৬ জন, হবিগঞ্জ জেলায় মোট রোগী ১৩ জন এবং বাহ্মণবাড়িয়া জেলায় ১জন রোগী শনাক্ত হয়েছেন। তবে মৌলভীবাজার জেলায় কোনো রোগী নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

