জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তি: প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক
প্রকাশিত হয়েছে : ৫ জুন, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ২৫ বার পঠিত

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তির বিষয়ে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (৬ জুন) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ বলেন, দক্ষতাভিত্তিক ও মোরাল এডুকেশন অন্তর্ভুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে৷ কারিকুলামে লার্নিং উইথ হ্যাপিনেস ও মোরাল এডুকেশন প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সে ২ ক্রেডিট মোরাল এডুকেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যে সমস্ত কলেজ অনার্স কোর্স পরিচালনার সক্ষমতা নেই তাদের সংবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

