শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি হতে নসার সদস্যের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৫ জুন, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত
প্রান্তডেস্ক:সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি (এসএফসিএল) এর নিরাপত্তাকর্মী (আনসার সদস্য) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪জুন) রাতে তার মরদেহ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, নিহত শান্ত রঞ্জন দাস (৪০) তিনি সারকারখানায় আনসার সদস্য হিসাবে দায়িত্ব পালন করতেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


