পবিত্র ঈদুলআজহা উপলক্ষ্যে দেশবাসীকে কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন”সিলেটপ্রান্ত”সম্পাদক,প্রকাশক খন্দকার মামুন আলী আখতার
প্রান্তডেস্ক:পবিত্র ঈদুলআজহা উপলক্ষ্যেসিলেটবিভাগের সর্বস্তরের জনগন সহ দেশবাসীকে কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাপ্তাহিকও অনলাইন দৈনিক”সিলেটপ্রান্ত”সম্পাদক,প্রকাশক ,সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এস,ডি,সি)’র প্রতিষ্টাতা চেয়ারম্যান ,বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের রভাইসচেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ত্যাগের যে মহিমান্বিত আদর্শ এই উৎসব আমাদের শিক্ষা দেয়, তা- যেন কেবল এই একটি দিনেই সীমাবদ্ধ না থাকে; বরং জীবনের প্রতিটি-দিন আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত হয়। আমাদের মনে রাখতে হবে , ত্যাগ ব্যতীত কোনো সমাজ ও সভ্যতা বিনির্মাণ করা অসম্ভব। ঈদুল আজহার আত্মত্যাগের এই শিক্ষা ও আদর্শ বুকে ধারণ করে বাস্তব জীবনে তা প্রতিফলিত করতে পারলে শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। পবিত্র এই ধর্মীয় উৎসব উপলক্ষ্যে সিলেট বিভাগবাসী সহ দেশবাসী ও সারা মুসলিম জাহানের প্রতি জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা—ঈদ মোবারক।

