স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার
প্রান্তডেস্ক::গোলাপগঞ্জে স্ত্রী ফাহমিদা বেগম মোহনা হত্যাকান্ডের ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম এমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইন্নাত আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এমরান উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।
এর আগে শনিবার উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে স্বামীর হাতে স্ত্রী ফাহমিদা বেগম মোহনার মৃত্যু হয়। ঘটনার পর স্বামী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে ময়নাতদন্তের পর রোববার বিকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে জানাযা শেষে লাশ দাফন করা হয়৷ নিহত গৃহবধু দত্তরাইল গ্রামের মামুন আহমদের মেয়ে।

