সুবীর নন্দীকে হারানোর দিন আজ
প্রকাশিত হয়েছে : ৭ মে, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৪৩ বার পঠিত

প্রান্তডেস্ক:বাংলা গানে যে কয়েকজন শিল্পীর মিষ্টি সুরেলা কণ্ঠ বিমোহিত করেছে কয়েক প্রজন্মের শ্রোতাকে, তাঁদের অন্যতম সুবীর নন্দী। গুণী এই শিল্পীর প্রয়াণ দিবস আজ। ২০১৯ সালের আজকের দিনে না-ফেরার দেশে পাড়ি জমান তিনি। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গান করেছেন শিল্পী।
গেয়েছেন আড়াই হাজারের বেশি গান। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন গান শুরু করেন সুবীর। ১৯৭০ সালে ঢাকা বেতারে প্রথম রেকর্ডিং। চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক ‘সূর্যগ্রহণ’ [১৯৭৬] ছবিতে।

