রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে ‘যা কিছু প্রয়োজন’ তা করবে।
তিনি বলেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান পৌঁছে দিন।’ একই সঙ্গে পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে এবং তা আরও বিকশিত করবে।
পুতিন আরও বলেন, রাশিয়া ইরান এবং পুরো অঞ্চলের স্বার্থে কাজ করবে। তিনি বলেন, ‘আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আপনার দেশের এবং পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করব, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠিত হয়।’
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর শেষ করেন।

