বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে
প্রান্তডেস্ক:সুনামগঞ্জের মধন্যনগরের এরনবিল হাওরে (ইকরাছই হাওরে) বাঁধ ভেঙে পানি ঢুকছে। সীমান্তের মনাই নদীতে চাপ বাড়ায় উপজেলার হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামীণ সড়ক ভেঙে হাওরে পানি ঢুকছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কটি ভেঙেছে। ইকারছই হাওরের বেশিরভাগ জমির ফসল কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মত জমির ফসল ডুবেছে।
তবে ইউএনও জানান, ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।
কৃষি বিভাগ জানিয়েছে, ও হাওরে ১১৪ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৪০ হেক্টর খেতের ধান কাটা হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।