এগিয়ে এলো হামের টিকাদান কর্মসূচি, ২০ এপ্রিল থেকে পাবে সারা দেশে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তডেস্ক:হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে সংসদ সদস্য রুমিন ফারহানা-কে জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা না হওয়া এবং যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে পরিস্থিতির অবনতি হয়েছে।
তবে বর্তমান সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া, ইউনিসেফ-এর মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে ক্রয় করা হয়েছে।

