ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক শুক্রবার
ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফাইল ছবি: এএফপি
এএফপি::পাকিস্তানের ইসলামাবাদে আগামী শুক্রবার বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শেহবাজ লিখেছেন, ‘আমি উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী শুক্রবার ইসলামাবাদে তাদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সমস্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া যায়।’
হরমুজ প্রণালি ঘিরে চুক্তি করার জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে তেহরান-ওয়াশিংটন যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হারিয়েছে। যৌথ আক্রমণের প্রতিক্রিয়ায় পাল্টা হামলা করেছে উপসাগরীয় দেশগুলোতে।

