ইরানে গোলাবারুদের ডিপোতে যুক্তরাষ্ট্রের ‘বাংকার বাস্টার’ বোমা হামলা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত

প্রান্তডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের ইসফাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে ২ হাজার পাউন্ডের (৯০৭ কেজি) ‘বাংকার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় বিপুলসংখ্যক ‘পেনিট্রেটর মিউনিশন’ বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইসফাহানে বিশাল বিস্ফোরণের একটি ভিডিও ট্রাম্প কোনো ক্যাপশন ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।

