যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে লড়াই ‘অসৎ ও সৎ-এর যুদ্ধ’ : মাজিদ মাজিদি
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত
এক বিবৃতিতে তিনি বলেন, আজ মহান ইরান বিশ্বের সকল নিপীড়িত মানুষের পক্ষ থেকে শিশু-হত্যাকারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
মাজিদি উল্লেখ করেন, নানা চাপ সত্ত্বেও ইরানি জাতি দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং এই প্রতিরোধের পথে নেতৃত্বদানকারী ব্যক্তিরা ও নিরীহ শিশুরা সবাই এই সংগ্রামের অংশ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই নতুন করে সামরিক হামলা শুরু করে। এর আগে, প্রায় আট মাস আগে তারা দেশটিতে হামলা চালিয়েছিল।
সূত্র : প্রেস টিভি।

