বিশ্ব সংবাদ ইউক্রেন যুদ্ধ বন্ধে ৪ শর্ত দিলেন পুতিন
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৫ বার পঠিত
প্রান্তডেস্ক:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ থামাতে চারটি শর্ত দিয়েছেন। এর মধ্যে রয়েছে—ইউক্রেনকে পুরো পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল ছাড়তে হবে, ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে এবং পশ্চিমা সেনাদের দূরে রাখতে হবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
রয়টার্স জানায়, শুক্রবার আলাস্কায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পুতিন। চার বছরেরও বেশি সময় পর এটি ছিল প্রথম রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলন। প্রায় তিন ঘণ্টার বৈঠকজুড়ে মূলত ইউক্রেন সংকট ঘিরে সম্ভাব্য সমঝোতা নিয়েই আলোচনা হয়।
বৈঠক শেষে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে পুতিন বলেন, এই বৈঠক ইউক্রেনে শান্তির পথে অগ্রসর হওয়ার দরজা খুলে দিতে পারে। তবে উভয় পক্ষই বিস্তারিত কিছু প্রকাশ করেনি। পরে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে, বৈঠকের পর পুতিনের প্রস্তাবের কিছু ইঙ্গিত পাওয়া গেছে। সেখান থেকে বোঝা যায়, যুদ্ধ সমাপ্তির জন্য ক্রেমলিন কী ধরনের শর্ত সামনে আনতে চাইছে।


