দেশটির ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির ঝুঁকি নেই।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ দশমিক ৮ কিলোমিটার (প্রায় ৬.৭ মাইল) গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি প্রায় ৫০০ মাইল চওড়া উত্তাল সাগরপ্রণালী। এটি আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত।
চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড ভূমিকম্পটিকে মধ্যম মাত্রার বলে বর্ণনা করেছে এবং অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য একটি সতর্কতামূলক সতর্কতা জারি করেছে। তবে, চিলির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের অঞ্চল মাগায়ানেসে জন্য কোনো ঝুঁকি নেই।সূত্র: এএফপি