শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান
প্রকাশিত হয়েছে : ৫ আগস্ট, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৫ বার পঠিত
প্রান্তডেস্ক:ইরানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। মাত্রা ছিল ৫ দশমিক ৭৩। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা ভূকম্পনটির অভিঘাতকে আরও বেশি তীব্র করে তোলে।গত এক বছর ধরেই ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটছে। গত জুন মাসেও ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারো একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

