ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ২ আগস্ট, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৯ বার পঠিত

প্রতীকী ছবি।
প্রান্তডেস্ক:পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। খবর সামা টিভির।
তবে, ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের মতে, দিবাগত রা ২টার কিছু পরে আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

