তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে মহাখালীতে অবরোধ
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৫৬ বার পঠিত
মহাখালী ওভারব্রিজের নিচে অবরোধ
প্রান্তডেস্ক:সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে তারা মহাখালী রেললাইন অবরোধ করেন। এ সময় কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।
মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নেন কলেজটির শতাধিক শিক্ষার্থী। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী এলাকায় সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণার দাবিতে স্লোগান দিতে থাকেন।কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।

