আগামীকাল (৮ মে,বুধবার) সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি
প্রকাশিত হয়েছে : ৭ মে, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৩ বার পঠিত
প্রান্তডেস্ক:দীর্ঘ ১৬ দিন অনলাইনে পাঠদানের পর আগামীকাল (৮ মে,বুধবার) সশরীরে ক্লাসে ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।গতকাল (৬ মে,সোমবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে চলমান তীব্র তাপদাহ সহনশীল পর্যায়ে আসায় আগামী ৮ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে তীব্র তাপদাহের কারণে গত ২১ এপ্রিল পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে গিয়েছিল ঢাবি।:

