নবীগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১১০ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ ৩মার্চ (রোববার )হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে২জননিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। দুপুরে নবীগঞ্জউপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- কিশোরগঞ্জ থানা মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০), চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানায়, সিএনজি অটোরিকশা যোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এঘটনায় আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

