চুনারুঘাটে গৃহবধূর হাত পা-কেটে হত্যা: ঘাতক স্বামী আটক
প্রান্তডেস্ক: অন্যত্র বিয়ের করার অভিযোগে স্বামীর দায়ের কোপে হাত-পা বিচ্ছিন্ন আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ মারাগেছেন।গতকাল২৬আগষ্টশনিবারসন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং গ্রামের খেলার মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই নারীর স্বামী সুজন মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। সুজন ওই উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং এলাকার আহম্মদ আলীর ছেলে।
খবর পেয়ে ওসি রাশেদুল হকের নেতৃত্বে এএসআই উত্তম কুমার ঘোপ সহ একদল পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য ছালেক মিয়াসহ এলাকাবাসীর সহযোগিতায় সুজন মিয়াকে আটক করা হয় । তবে স্বামী সুজনের দাবি, আকলিমা ৭ ছেলে-মেয়ে ও তাকে রেখে আরও দুটি বিয়ে করেছেন। সেই ক্ষোভে আকলিমার হাত-পা কেটে দিয়েছেন বলে দাবি করেন তিনি। গুরুতর আহত আকলিমাকে পুলিশের গাড়িতে করে চুনারুঘাট হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।


