বানিয়াচং উপজেলায় ৯টি দোকান আগুনে পুড়ে গেছে
প্রান্তডেস্ক: গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জজেলধীন বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে ৯টি দোকান আগুনেপুড়ে গেছে। রাত সাড়ে ১১টার দিকে আগুনের সুত্রপাত হয় ।
খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ৪টি মুদি দোকান, ৩টি সেলুন, ১টি ইলেক্ট্রনিক্স ও ১টি ফার্মেসির সব মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান। এরপর রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ হাফিজ মিয়ার মুদি দোকানে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে নিকেশ দাশ, হেমরাজ দাস, হাফিজ মিয়া ও রিপন চক্রবর্তীর মুদি দোকান; অজিত দাস, ভানু শীল, কাজল শীলের সেলুন; একটি ফার্মেসী ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সনজিত দাসের দোকান পুড়ে যায়।

