অবশেষে মুক্তি পাচ্ছেন নিরপরাধ আলমাস
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন।
নামের মিলে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালতে রিট করেন কারাগারে থাকা আলমাস। হাইকোর্ট রুল দিয়ে আলমাস (কারাগারে থাকা) এবং দণ্ডিত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাইয়ে অনুসন্ধানের নির্দেশ দেন। আদেশে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান পরিচালনা করতে বলা হয়।
এ আদেশ প্রতিপালন করে ১ নভেম্বর প্রতিবেদন হাইকোর্টে পাঠানো হয়। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ অনুসন্ধান করেন।
সেই মামলায় গ্রেফতার হয়ে এক বছর ধরে কারাগারে আছেন মো. আলমাস নামের আরেক ব্যক্তি। তবে তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন।

