প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন বাণিজ্যমন্ত্রী
প্রান্তডেস্ক:সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট মহানগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।।
এ সময় বাণিজ্যমন্ত্রী প্রবাসীকল্যাণমন্ত্রী সহধর্মিণী সামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শকালে বাণিজ্যমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থলবন্দর পরিদর্শনের সময় মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়।(সৌজন্যে:সিলেটভয়েস)

