মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা মনি গ্রেপ্তার
ছবি: সংগৃহিত
প্রান্তডেস্ক:মৌলভীবাজারে সন্ত্রাসবিরোধী মামলায় জুড়ীউপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোর রায় চৌধুরী মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জুড়ী উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
এদিকে, একই দিন সকালে জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়। স্থানীয়রা জানান, জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে ৭/৮ জন মুখোশধারী ব্যক্তি কিশোর রায় চৌধুরী মনির বাড়ির সামনের সড়কে মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা সেখান থেকে পালিয়ে যায়।


