লং মার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত
সতর্ক অবস্থানে পাকিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: এপিপি
প্রান্তডেস্ক:পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লং মার্চের মধ্যেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শনিবার রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির সেখানকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার কথা উল্লেখ করে এ ঘোষণা দেন।
আগামী ৮ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এ ছাড়া ড্রোন ব্যবহার এবং সমাবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টাও নিষিদ্ধ করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন, তাঁর নেতৃত্বে লং মার্চ ইসলামাবাদের দিকে অগ্রসর হবে।

