‘নাহিদ-হাসনাত-সারজিস ছাত্রলীগ করত’:-মীর শাহে আলম

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
প্রান্তডেস্ক:এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস একসময় ছাত্রলীগ করত বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ।
তিনি বলেন, অনেকে শিবির করত। আমাদের সন্দেহ হয়। আপনারা যেহেতু সাবেক ছাত্রলীগ নেতা। ১১ দলীয় জোটে আছেন। আপনাদের সঙ্গে ইন্ডিয়াতে স্বৈরাচার হাসিনার তো একটা লাইন আছেই।
এনসিপির নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যে তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে।’
এজন্য আপনাদেরকে দুয়েক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।
জামায়াতের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আর জামায়াত তো ৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেইছে। পুরানা ঘর করা লোক। এদের সাথে কিন্তু পুরাতন একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক ভবিষ্যতেও জোড়া লাগতে পারে।
বিএনপি কারো হুমকিতে পরোয়া করে না জানিয়ে মীর শাহে আলম বলেন, আজকে আপনারা যেটা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।

