কবি, সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদ আর নেই
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় তিনি পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সৈয়দ মোহাম্মদ তাকি বিভিন্ন সময়ে হোসেনী দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের তিনি আমৃত্যু মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন।
মরহুমের কুলখানি আগামী ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পুরান ঢাকার হোসেনী দালানে এবং বাদ এশা সাত রওজা খাজা নেহাল মসজিদে অনুষ্ঠিত হবে।

