সিলেট জেলা প্রশাসনের ফোন হ্যাকড করে টাকা দাবি

প্রান্তডেস্ক:সিলেট জেলা প্রশাসনের ফোন হ্যাকড করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নাম্বার (০১৭৩০৩৩১০২২) থেকে ম্যাসেজ দিয়ে জরুরি প্রয়োজনে বিকাশে টাকা চাওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে হ্যাকাররা ফোন নাম্বার হ্যাকড করে এটি করছে। ফোনটি হ্যাকারমুক্ত ও আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকী সাহা জনসাধারণকে সচেতন থাকার আহবান জানিয়েছেন।
পিংকি সাহা জানান, শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের একটি নম্বর হ্যাক হয়। বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এটি পুনরুদ্ধারের কাজ চলছে। প্রতারণামূলক এ কর্মকান্ড সম্পর্কে সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ কোনো ধরনের আর্থিক ক্ষতির শিকার না হন।
শনিবার হ্যাক হওয়া নাম্বার থেকে এক সাংবাদিকের কাছে পাঠানো বার্তায় ১৫ হাজার টাকা জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয়। ০১৩৫১২২৪৯৫৫ বিকাশ নাম্বারে টাকা পাঠানোর অনুরোধ করা হয়।(সুত্র:সিলেট-টু-ডে২৪.কমও সিলেট ভিউ২৪.কম)

