পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত

প্রান্তডেস্ক:সিলেটের পরিবহন শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি লিভার ও কিডনিজনিত সমস্যা ভূগছিলেন। তিন ছেলের জনক ফলিকের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সেলিম আহমদ ফলিকের জানাযার নামাজ আজ বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি। তবে ২০২১ সালরি নির্বাচনে বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।

