হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ২৮ বার পঠিত

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮৬ শিশুর।
আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮৫ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২১ হাজার ১৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

