১/১১ তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর
প্রকাশিত হয়েছে : ৮ আগস্ট, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত
প্রান্তডেস্ক: ১/১১ এর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ঘটনার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছেন বলেও জানান তিনি।শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর এসব কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করলে বিচার করতে হবে, কিন্তু বিচারবহির্ভূতভাবে কাউকে আটক রাখা যাবে না।
এসব ঘটনায় অনেকের বিচার চলছে এবং ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

