শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরবেন: রুমিন ফারহানা
প্রান্তডেস্ক:ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তাঁর ‘কমন সেন্স’ বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তাঁর পরিবার সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ অন্যতম রাজনৈতিক দল ছিল। তিনি বলেন, শেখ হাসিনার বয়সও হয়েছে। দেশে ফিরে না এলে তাঁর দল ও দীর্ঘ রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কী হবে-এসব বিবেচনায় তাঁর ধারণা, শেখ হাসিনা দেশে ফিরবেন।
ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনের ওপর নিয়ন্ত্রণের ঘাটতির ইঙ্গিত দেয়। তাঁর মতে, এসব ঘটনা দেশের রাজনীতি আবারও পুরোনো ধারায় ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করে।


