জুলাই সনদের আলোকেই হবে আইন সংস্কার বাস্তবায়ন : আইনমন্ত্রী

প্রান্তডেস্ক:আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
মন্ত্রী বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ জারী করে আইন সংস্কার কমিশন। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।’
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উল্লেখ করেন, দেশের পর্যটন খাতে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে।
এর আগে বৃক্ষ মেলার উদ্বোধন ও র্যালিতে অংশ নেন মন্ত্রীদ্বয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

