চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত

প্রান্তডেস্ক:বিশ্ব ফুটবলের রক্ষণভাগের অন্যতম সেরা কাণ্ডারি, ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। ৬৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই প্রবাদপ্রতিম ফুটবলার।
তার প্রয়াণে ফুটবল বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে, স্তব্ধ হয়ে পড়েছে পুরো ক্রীড়াঙ্গন।
ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘যিনি ছিলেন এসি মিলানের হৃত্পিণ্ড ও আত্মা, তার প্রয়াণের খবর জানানো আমাদের জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। তবে মিলানের প্রতিটি সদস্য ও সমর্থকদের এই কঠিন সময়ে বারেসির স্মৃতিকে ধারণ করেই শক্ত হতে হবে।’
ফুটবল ছেড়ে গেলেও মিলানের হৃদয়ে তিনি চিরকাল অমলিন হয়ে থাকবেন। কারণ, বারেসি চিরন্তন।’
উল্লেখ্য, বারেসির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার মাত্র দুদিন আগেও ইন্টারনেটে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তখন এসি মিলান সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর বিশ্বাস না করার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছিল। তবে সব আশঙ্কা সত্যে পরিণত করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবল আকাশের এই উজ্জ্বল নক্ষত্র।

