সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত

প্রান্তডেস্ক:দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই টুর্নামেন্ট সারা দেশে একই তারিখ ও সময়ে একযোগে শুরু হবে।
সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছে আন্তঃশিক্ষাবোর্ড।
খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারার বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
টুর্নামেন্ট সংক্রান্ত পরবর্তী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

