নারী শিক্ষা অবৈতনিক ও তাদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত

প্রান্তডেস্ক:স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশের সব মানুষ শান্তিতে ও সম্প্রীতির মধ্যে বসবাস করবে—এটাই সরকারের লক্ষ্য। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে ধর্মীয় পরিচয়ে নয়, মানবতার দৃষ্টিতে বিবেচনা করা হবে।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যতদিন বিএনপির সঙ্গে থাকবে, ততদিন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কোনো বাধাকেই পরোয়া করবে না বিএনপি।
এর আগে, একই দিনে গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

