কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত

প্রান্তডেস্ক:কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রবিবার সকালে দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে কাতারের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে তার চতুর্থ ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে সিংহাসন হস্তান্তর করেন। মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিরল উদাহরণ হিসেবে সেই পদক্ষেপ ব্যাপকভাবে আলোচিত হয়।
তবে শেখ হামাদ বিন খলিফা আল থানির নেতৃত্বে কাতার জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

