সাধক-শিল্পী হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকীতে তিনদিব্যাপী বর্ণাঢ্য আয়োজন
রং, রেখা ও সুরের এক অনন্য সাধক শিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী। ক্যানভাসে যেমন তিনি নির্মাণ করেছেন নিজস্ব এক শিল্পভুবন, তেমনি গিটারের তারে তারে ছড়িয়ে দিয়েছেন অনুভূতির মূর্ছনা।
চিত্রকলা ও সংগীত—দুই ধারার সৃজনশীলতায় তিনি হয়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলের এক স্বতন্ত্র ব্যক্তিত্ব।
এই আয়োজনে থাকবে শিল্পকর্ম প্রদর্শনী, শিল্পী-আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্প-সাহিত্যের নানা অনুষঙ্গ।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিকথন, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্যেমে জন্মদিন উদযাপন করা হবে।
আর অনুষ্ঠানের শেষ দিন বুধবার (১ জুলাই) বিকেল ৫ টায় নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজে হ্যারল্ড রশীদের শিক্ষার্থীদের সম্মিলিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এই প্রদর্শনীও রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
শিল্প, সুর ও সৌন্দর্যের এই উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।:প্রেস বিজ্ঞপ্তি:

