সম্পাদকীয়
দেশের সার্বিক মূল্য স্ফীতি ৯.০৪ শতাংশ থেকে বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৯.৫৭শতাংশে ।জ্বালানী,পরিবহনওসেবা খাতে ব্যয় বৃদ্ধিই মূল্যস্ফীতির প্রধান কারন।সাম্প্রতিক সময়ে দেশে প্রট্রোল,অকটেন, ডিজেল,কেরোসিনের দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।পাশাপাশি সিলিন্ডার গ্যাসের দাম প্রায় ৪০.০৫শতাংশ বেড়েছে ।উল্লেখ্য মূল্যবৃদ্ধির প্রধান কারন হচ্ছে জ্বালানীর মূল্য বৃদ্ধি। বর্তমান মুহুর্তে মূল্য স্ফীতি যে সাধারন মাণুষকে হেনস্তা করছে ত”বলার অপেক্ষা রাখে না্ ।জনজীবনের মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন সরকারি ওবিরোধীদলের নীরবতা প্রমান করে তারা জন প্রতিনিধি নয়, তারা আমলামূৎসুদ্দি,সামন্তশ্রেণীর প্রতিনিধি । “সিলেটপ্রান্ত” মনেকরে নিজেদের রাজনৈতিক মানও জন সম্পৃক্ততা বাড়াতে সরকারী ও বিরোধিদলের উচিত মূল্যস্ফীতি রোধে কার্য্যকর পদক্ষেপ গ্রহন করা ও বাস্তবায়ন করা্

