গোলাপগঞ্জে মাদকসহ একজন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫ জুন, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
প্রান্তডেস্ক:গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত কয়েছ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বারবার গ্রেফতার হলেও জামিন নিয়ে বেরিয়ে এসে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্ণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার একমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টিশুক্রবার নিশ্চিত করেছেন গোলাপগ মডে থানার উপপরিদর্শকআবুসাইদ


