রাজশাহী মেডিকেল :হামের পরই দেড় বছরের শিশুর ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি
প্রকাশিত হয়েছে : ১ জুন, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালফাইল ছবি
প্রান্তডেস্ক:রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেড় বছর বয়সী এক শিশুর হামের পরই ডেঙ্গু ধরা পড়েছে। শিশুটিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শিশুটি এই হাসপাতালে মৌসুমের প্রথম ডেঙ্গু রোগী।
শিশুটির নাম তাইবা। বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা চৌধুরীপাড়া গ্রামে। হামের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গত শুক্রবার রাতে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রক্ত পরীক্ষায় ধরা পড়ে, শিশুটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।
শিশুটির বাবার নাম জাহিদুল ইসলাম। তিনি একজন দরিদ্র কৃষক। অন্যের জমিতে কাজ করেন। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য যা করার দরকার, তা–ই করবেন।

