কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহার করে সদর দপ্তরের নামে ‘ভুয়া’ চিঠি

রোববার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) স্বাক্ষরিত ও সিল দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত মিছিল এবং প্রশাসনিক কারণে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে জনস্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হইল। তাকে ডিএমপিতে রিপোর্ট করার জন্য নির্দেশ প্রদান করা হইল।’
তারা আরও জানান, পুলিশের নতুন পোশাকের মান ও পুলিশ সদস্যদের ৯৬ শতাংশ সংক্ষুব্ধ- এই বিষয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার বিবৃতি দেন। এতে পুলিশ বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে সরকার সিদ্ধান্ত দেন; যে পুলিশের নতুন পোশাক পরিবর্তন করে আগের পোশাকে ফিরে যাবে । নতুন পোশাকে যারা লাভবান হয়েছিল তারা অনেক টাকার অংকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনও সুবিধাভোগী মহল মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এই মিথ্যা কাজে অংশগ্রহণ করে থাকে।
বিসিএস ২৫ তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান পুলিশ সুপার হিসেবে গত বছরের ২৯ নভেম্বর কুমিল্লায় যোগদান করেন। এর আগে তিনি ঢাকা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। একই বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

