কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে-জ্বালানিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত

প্রান্তডেস্ক:কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।তিনি বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে।আজ শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ জানান।
এদিকে ক্রেতারা সংযত না হলে আগামী ১০ দিন পর তেল পাম্পগুলোতে কোনো তেল অবশিষ্ট থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেছে পাম্প মালিক সমিতি।সংগঠনটির পক্ষ থেকে ক্রেতাদের তেল ক্রয়ে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

