প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের হুঁশিয়ারি : আমিরাতকে দুর্বল ভাববেন না

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, যুদ্ধের পরিস্থিতি থেকে সংযুক্ত আরব আমিরাত আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত দেখতে আকর্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক মনে হতে পারে, কিন্তু দেশের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত হয়তো আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু এর হাত অত্যন্ত দৃঢ়। দেশ, জনগণ এবং এখানে বসবাসকারী সবার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে যাবে আমিরাত।
প্রেসিডেন্ট হাসপাতালে পাঁচজন আহত ব্যক্তির খোঁজ নেন। তাদের মধ্যে ছিলেন দুজন আমিরাতি, একজন ভারতীয়, একজন সুদানি এবং একজন ইরানি নাগরিক। তিনি বলেন, এরা সবাই রাষ্ট্রের কাছে অর্পিত একটি দায়িত্বের মতো।
তিনি সাম্প্রতিক ঘটনার সময় অসাধারণ ভূমিকা রাখার জন্য আমিরাতের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা সংস্থা এবং সিভিল ডিফেন্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশে বসবাসরত বিদেশি বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, তারা আমাদের অতিথি এবং আমাদের পরিবারের অংশ।
কঠিন এই সময়ে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য তিনি তাদের প্রশংসা করেন।

