মির্জা আব্বাসের মামলা:: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৩৬ বার পঠিত

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে এ সমন জারি করেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। শুধু তাই নয়, নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরো বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি প্রদান করতে থাকেন। সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে মামলার বাদী আশরাফুল ইসলাম দেখতে পান, নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন।

