কুমিল্লায় মন্দিরে হাতবোমা নিক্ষেপ, পুরোহিতসহ আহত ৩
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ | সংবাদটি ২৭ বার পঠিত

- প্রান্তডেস্ক:কুমিল্লা নগরের একটি মন্দিরে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হয়েছেন।শনিবার সন্ধ্যায় নগরের ঠাকুরপাড়া কালী গাছতলা মন্দিরে এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।আহতরা হলেন- কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং বাগানবাড়ি মসজিদে নামজ পড়ে যাওয়া আবদুল বারেক। অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি। তারা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

