মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

প্রান্তডেস্ক:আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগরীর তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশসহ আহত হয়েছেন প্রায় ১৫ জন।বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুকি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে। বর্তমানের তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

