বদলে যাচ্ছে র্যাবের নাম
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৩ বার পঠিত

ফাইল ছবি
প্রান্তডেস্ক:অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন– র্যাবের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এই এলিট ফোর্সের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুততম সময়ে এই বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানা গেছে।
র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। তবে পরবর্তীতে র্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে ফেলা হচ্ছে।

